বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন: পরীমণি

পরীমনির জমকালো জন্মদিন পালন নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যম। আরো নির্দিষ্ট করে বললে এই অনুষ্ঠানে পরীর লুঙ্গি ড্যান্স নিয়েই সমালোচনা বেশি। এবার সমালোচনার জবাব দিলেন এই নায়িকা।

সমালোচকদের উদ্দেশ্যে পরীমনি বলেছেন, ‘এরই মধ্যে তিনি দারুণ একটি সিনেমার কাজ করে ফেললেও অনেকেই মজে আছেন তার লুঙ্গিতে।’

পরীমনি ফেইসবুক পেইজে স্ট্যাটাসে এক প্রকার বিদ্রূপের ঢঙে কথাগুলো বলেছেন। ‘এই যে আমি গুণিন এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থ ডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’ লিখেছেন পরীমনি।

গত ২৪ অক্টোবর ছিলো পরীমনির জন্মদিন। বিশেষ এই দিনটিত রাত ১২ টা এক মিনিটে নানার সঙ্গে কেক কাটেন তিনি। সেদিন দুপুরে তিনি সময় কাটান অনাথ শিশুদের সঙ্গে। আর মিডিয়ার ঘনিষ্ঠজনদের সঙ্গে নিয়ে রাতে পাঁচ তারকা হোটেলে করেন বিশাল আয়োজন।

পরীর এবারের জন্মদিনের থিম কালার ছিল সাদা-লাল। এই দুই রঙের মিশেলে ডিজাইন করা হয়েছিল অভিনেত্রীর পোশাক। বিমানবালার বেশে মাথায় ছিল সাদা-লাল টুপি, গায়ে ছিল লাল শার্ট, পরেন সাদা লুঙ্গি।

আয়োজনে সবার সঙ্গে নেচে-গেয়ে, কেক কেটে আনন্দ করেন পরীমনি। অনুষ্ঠানের ভিডিও প্রকাশ পায় অনলাইনে। সাধুবাদের পাশাপাশি পরীর নাচ ও পোশাক নিয়ে বিশেষ করে লুঙ্গি ড্যান্স নিয়ে নেট দুনিয়ায় বয়ে যায় সমালোচনার ঝড়।

এ দিকে ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুণিন’। এই সিনেমায় পরীমনিকে নতুন লুকে দেখা যাবে।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়