রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান

জুলফিকার আলী, কলারোয়া : টানা দ্বিতীয় বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার এসপি কাজী
মনিরুজ্জামান।

বৃহস্পতিবার (১০ আগস্ট) খুলনা রেঞ্জ অফিসের দিনব্যাপী ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাকে পদক দেওয়া হয়।

খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জ ডিআইজি অফিস সুত্রে জানা গেছে, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায়
সর্বসম্মতিক্রমে সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে। সাফল্যের ধারাবাকিতায় একই সঙ্গে দ্বিতীয় বারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল ও তৃতীয়
বারের মতো শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং এএসআইয়ের কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক
আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেলের মীর আসাদুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও
কলারোয়া থানার এসআই মো. ফরিদ আহমেদ জুয়েল এবং এএসআই নুর মোহাম্মদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেপ্তার অভিযান চালিয়ে সব মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এ ছাড়া জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা লাঘবের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত
ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জয়দেব চৌধুরী সহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জের অধীন ইন-সার্ভিস ট্রেনিং
সেন্টারের কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?