সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুশ’ ছাড়িয়েছে,মৃত্যু-১

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দু’শ ছাড়িয়েছে। গত দুদিনে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। এদিকে,প্রথমবারের মতো সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত একজন নারীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় ডেঙ্গু জ¦রে আক্রান্তের সংখ্যা দুই শত ছাড়িয়েছে। গত ৪৮ ঘন্টায় নতুন করে আরো ১৪ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২১ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি- বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৩১ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম ফেরদৌসি খাতুন (৩৫)। তিনি যশোরের শার্শা উপজেলা সদরের বাসিন্দা। রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র বিশ মিনিটের মধ্যে তিনি মারা যান।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু সুফিয়ান রুস্তম বলেন, জেলায় ডেঙ্গু পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় বেশ ভালো। অধিকাংশ রোগীই ঢাকা অথবা বাইরের জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসেছেন। সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

তবে জলাবদ্ধ এলাকা হিসেবে এখানে ঝুঁকিও রয়েছে। বাসা-বাড়িসহ আশপাশের জলাবদ্ধতা নিরসন করতে হবে। ড্রেন পরিস্কারসহ শহরকে ডেঙ্গুমুক্ত করতে পৌরসভারও ভুমিকা রয়েছে। আগামী রোববার জেলার উন্নয়ন সমম্বয় সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান জেলার নবাগত সিভিল সার্জন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়