বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, যুগ্ম-মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, এক বছর আগে পহেলা জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। যে আন্দোলনে আবু সাঈদসহ লক্ষ তরণ ছাত্র-জনতা শরিক হয়েছিলেন। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় ও স্বৈরাচারী সরকারের পতন ঘটায়।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। একটি দলের পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি। গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনের জন্য। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন দেশ গঠনে নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ টালবাহানা করতে চাইলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে আবার রাজপথে আসার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানাবো।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।

মাসব্যাপী এই পদযাত্রায় ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করবে পদযাত্রা।

পরে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে।

দিনের শেষাংশে ডিসির মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে দিনব্যাপী কার্যক্রম শেষ হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী