বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরা আর আগের দিনের পুলিশ হতে চাই না: সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম

দেবহাটা প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমি দস্যু সহ সকল অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা আগের দিনের পুলিশ হতে চাই না। যা আইনসঙ্গত কাজ তাই হবে। পুলিশ জনতার, মানুষের জন্যই পুলিশ। এই লক্ষে আমরা কাজ করছি। কেউ যদি অন্যায়কারীদের আশ্রায় দিয়ে থাকেন সেও সমান অপরাধী। যারা সমাজে অন্যায় করে তাদের কাছে পুলিশের বার্তা পৌঁছে দিবেন। অন্যায় অপরাধ করে সমাজে টিকে থাকা যাবে না। অপরাধের শিকড় উপড়ে ফেলা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমি দস্যু সহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হল। সাতক্ষীরাকে সন্ত্রাসের জনপদ তৈরী করতে দেওয়া হবে না। যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে তারা সাবধান হন। খুব দ্রুত আপনাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। পুলিশ সুপার এসময় অপরাধীদের ধরে দিতে পারলে বিভিন্ন ক্যাটারগরীতে পুরস্কার ঘোষণা করেন।
তিনি বক্তব্যে আরো বলেন, সাতক্ষীরায় অপমৃত্যু বেড়েছে তাই এটি কমাতে অভিভাবক ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে বলে জানান। পাশাপাশি নারীদের শিক্ষিত করার এবং নির্যাতন ও নারীদের প্রতি সহিংসতা কমানোর জন্য সচেতনতা বার্তা প্রদান করেন।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.মুকিত হাসান খাঁন বলেন, যে সমাজে অপরাধের প্রতিবাদ হয় না, সে সমাজের উন্নয়ন সহ সব কিছু পিছিয়ে যায়। আপনারা যদি নিজেদের কন্ঠস্বর তুলে ধরেন তাহলে অপরাধীদের স্থান সমাজে থাকবেন না। দেবহাটায় যারা অপরাধ কর্মকান্ড পরিচালনা করেন তাদের তথ্য দিন। আমরা আপনাদের সহযোগীতা নিয়ে একটি নিরাপদ নগরী গড়ে তুলবো।
এসময় অনুষ্ঠানে দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দীকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ও জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ইকবাল মাসুদ, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ।
এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল, যুবদলের আহবায়ক কামরুজ্জামান, শিক্ষক আবু তালেব সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে বিট পুলিশিং সমাবেশে বক্তারা পুলিশ সুপারের কাছে দেবহাটার খলিশাখালি এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানালে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের