আমরা কেউই দুর্নীতি বা স্বজনপ্রীতির জন্য এখানে আসিনি: যবিপ্রবি উপাচার্য


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াকে দেশের জন্য একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।যবিপ্রবিসাসের পঞ্চম কার্যনির্বাহী কমিটির কাছ থেকে ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবিসাসের বিদায়ী সাধারণ সম্পাদক এটিএম মাহফুজ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক শেখ সাদী ভূইয়ার নিকট ফাইল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় সংগঠনের বিদায়ী সভাপতি-সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, তোমাদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়েছে এবং পুরাতন কমিটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর করেছে। এখানে কোনো রেশারেশি বা বিশৃঙ্খলা নেই। দেশের সব স্তরে দায়িত্ব হস্তান্তর এভাবেই হওয়া উচিত। এই অনুষ্ঠান দেশের জন্য একটি রোল মডেল।
তিনি আরও বলেন, আমরা যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছি, কেউই দুর্নীতি বা স্বজনপ্রীতির জন্য আসিনি। তারপরও যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে এটাই একজন সাংবাদিকের দায়িত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, যবিপ্রবিসাসের সাবেক সাধারণ ও বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা সম্পাদক নাজমুল হোসাইন, সজিবুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি মোঃ ওয়াসিম আকরাম এবং নবনির্বাচিত সভাপতি মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবিসাসের সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, যবিপ্রবিসাসের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর, ২০২৫ যবিপ্রবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন


