শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে: মোদি

ভারত গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে বলে তিনি দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে, তার শিরায় রক্ত নয়, বরং সিঁদুর টগবগ করে ফুটছে বলেও মন্তব্য করেছেন।

বুধবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি এসব কথা বলেন। এ সময় ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ বলেও দাবি করেন তিনি।

খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

প্রধানমন্ত্রী মোদি এদিন রাজস্থানের সীমান্তবর্তী জেলা বিকানেরের দেশনোকের এক জনসভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে ১০৩টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন করেন। এ প্রকল্পে ভারতের সহস্রাধিক রেলস্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই তৈরি হয়েছে ১০৩টি স্টেশন।

বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথাও।

এ সময় মোদি বলেন, ‘যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ‘মোক্ষম জবাব’ দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসীঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে’।

মোদি দাবি করে বলেন, ‘গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে— যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হয়’।

এ সময়, ‘রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’ মন্তব্য করে মোদি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অপারেশন সিন্দুর তিনটি ফর্মুলা নির্ধারণ করেছে। প্রথমত, যদি ভারতে কোনো সন্ত্রাসী হামলা হয়, তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের বাহিনী সময়, পদ্ধতি এবং পরিস্থিতি নির্ধারণ করবে। দ্বিতীয়ত, ভারত পারমাণবিক বোমার হুমকিতে ভয় পাবে না। তৃতীয়ত, আমরা সন্ত্রাসবাদী এবং তাদের ওপর নির্ভরশীল সরকারের মধ্যে পার্থক্য করব না’।

মোদি দাবি করেন, ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও, আঘাত লেগেছে ১৪০ কোটি ভারতীয়র হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে ‘মাটিতে নামিয়ে’ এনেছে’।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় দীর্ঘদিনের প্রচলিত আসন বিন্যাসের ব্যতিক্রম ঘটিয়েবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ