শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই জেতা হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

সোমবার (২ ডিসেম্বর) নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের ১৮৫ রানে বেধে ৭ উইকেটের দাপুটে জয় পায় বালাদেশের মেয়েরা।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট পড়লেও পরের উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৫৭ রানে আগের দিন ফিফটি করা অ্যামি হান্টার ফিরলে খানিকটা স্বস্তি ফিরে বাংলাদেশ দলে। এরপর ফের ভয়ঙ্কর হতে থাকে আইরিশরা। ফিফটি তুলে নেন অধিনায়ক গ্রেভি লুইস।

তবে এরপর তাকে ফেরান ফাহিমা খাতুন। ৭৯ বলে ৫২ রান করে ফেরেন তিনি। ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ১৮৫ রানে অলআউট হয় আইরিশরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

টার্গেট তাড়া করতে নেমে ৭৫ বল হাতে রেখেই ৭ উইকেটে দাপুটে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী