বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেবো’ : সিলেটের ডিসি সারোয়ার আলম

‘আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেবো’— বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
তিনি বলেন, বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। এলাকা পরিদর্শনে গিয়ে ফেরার পথে কোম্পানীগঞ্জের ৩টি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের পর তিনি এ হুঁশিয়ারি দেন।

অভিযানের বিষয় নিশ্চিত করে নবাগত এ জেলা প্রশাসক বলেন, সাদাপাথর পরিদর্শন শেষে ফেরার পথে ৩টি স্পটে দেখি অনেক সাদাপাথর। তারা ট্রাকের ভেতরে প্রথমে সাদাপাথর তুলে তার উপরে এলসি পাথর দিয়ে ঢেকে দেয়। সেই পাথরগুলো জব্দ করে সেখানে নির্দেশ দিয়েছি যাতে সেখান থেকে একটি পাথর না সরানো হয়।

সারোয়ার আলম আরও বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে।

তিনি আরও বলেন, জনগণই আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারোয়ার আলম।
এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই উন্নয়ন হতে হবে, পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন।

এরপর ডিসি সারোয়ার আলম সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন।
সেখানে তিনি বলেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর