সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরাফাতের আটক নিয়ে দিনভর ধূম্রজাল

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কেউ সত্যতা নিশ্চিত করেননি। ফলে তিনি আটক নন, সে নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

যদিও আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সাবেক এ প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রে স্ক্রল ও সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে আটক করা হয়নি।

জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য আমাদের কাছে নেই।

অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আজ মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয়।

‘আরাফাতকে খুঁজছি, সে আমার জেতা আসন ছিনতাই করেছে’ দল গড়বেন হিরো আলম, আরাফাতকে নিয়ে করবেন সিনেমা এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেননি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকেও আলী আরাফাতকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর মতো আত্মগোপনে চলে যান ২০২৩ সালের জুলাইয়ের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হওয়া মোহাম্মদ আলী আরাফাত। এরপর গত ৭ জানুয়ারির নির্বাচনে আবারও বিজয়ী হন তিনি। তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি করা হয় সাবেক এই প্রতিমন্ত্রী আরাফাতকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৪৬ জন ওই মামলার আসামি। এছাড়াও আরও কয়েকটি মামলার আসামি আরাফাত।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা