বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে

রাষ্ট্র সংস্কারে আরো পাঁচটি কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আগামি রবিবারের মধ্যে এসব কমিশনের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

প্রজ্ঞাপন জারি হতে যাওয়া সংস্কার কমিশনগুলো হলো স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ‘সার্চ কমিটি’ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে এই সার্চ কমিটির সভাপতি করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকের গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় ছিল, বিভিন্ন প্রকল্পে যেন অতিরিক্ত টাকা ধরা না হয়, নির্ধারিত সময়ে শেষ হয়, সে জন্য মনিটরিং নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নির্বাচনের আগে ভোটার তালিকা তৈরিসহ নানা কাজ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

রিজওয়ানা বলেন বলেন, নির্বাচন দরকার কিন্তু সংস্কারটা জরুরি। এর সঙ্গে সংস্কারকে আলাদা করে দেখার কোনো উপায় নেই।

একই রকম সংবাদ সমূহ

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী