বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনিতে পূর্ব শত্রুতার জেরে ঘোড়া প্রতীকের সমর্থকরা এক হিন্দু সম্প্রদায় ব্যক্তির উপর অতর্কিত হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (১৯ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনির দেয়াবর্ষিয়া গ্রামের মৃত প্রফুল্ল্যের পুত্র নৃপেন্দ্র নাথ মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আশাশুনি থানাধীন ৫নং বড়দল ইউনিয়ন ও ৮০৭২ খাজরা ইউনিয়নের নদী ও খাল সুরক্ষা নাগরিক কমিটির আহবায়ক হিসাবে নদী সুরক্ষা আইনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে আছি। আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি।

এতে আমার উপর ক্ষিপ্ত হয় সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ তার সঙ্গীরা। নির্বাচন আসলেই বরাবরই আমাদের উপর হামলা হয়। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়া প্রতীকের প্রার্থী শাহনেওয়াজ ডালিমের নির্দেশে তার ভাই মোঃ জুলফিকার আলী (জুলি) (৫০) পিং-মৃত মোজাহার উদ্দীন, মোঃ সাকিল মোড়ল (২৬) মোঃ ভুলু মোড়ল (২৩) উভয় পিং-মোঃ সৈয়দ আলী মোড়ল, উভয় সাং-কাপসন্ডা, সর্ব থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা সহ অজ্ঞাত ১০/১২ জন এলাকার চিহ্নিত হত্যা, নাশকতা, ডাকাতি, বোমাবাজি সহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী।

তারা কাপসন্ডা বাজারে আমাকে পেয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ শুরু করে। আমি তখন মৌখিক ভাবে প্রতিবাদ করা সহ এখানে কোন রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে না বলিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অতর্কিত ভাবে চড়, থাপ্পড়, কিল, ঘুসি মারা সহ খুন জখমের হুমকি ধামকি দেয়। এসময় তারা বলতে থাকে নির্বাচনের পরে এলাকায় কি ভাবে থাকিস আমাকে দেখে নিবে।তারা এসব কথা বলে ভয়ভীতি দেখায়ে চলে যায়।

তিনি আরো বলেন, খাজরার কোথাও একটি রাস্তা ঘাট ভালো নেই। সাধারণ মানুষ আজ নির্যাতিত, সুপেয় পানির ব্যবস্থা নেই, এমনকি পানি নিষ্কাসনের কোন ব্যবস্থা না থাকায় ১০ হাজারের অধিক জমিতে এবছর কেহই ধান চাষ করতে পারেনি। খাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী ডালিম ও তার বাহিনী সম্পর্কে আপনারা অবগত আছেন।

তারা একাধিক হত্যা, ডাকাতি, বোমাবাজী ও নাশকতা মালার আসামী। ইতোমধ্যে ন্যায় বিচার চেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন অফিসার ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি ভোটের পূর্ব মুহুর্তে এধরনের হামলার ঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী