বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গাউছুল হোসেন রাজ এর মতবিনিময়

আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ। রবিবার সকাল ১১টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ বলেন, আমি দীর্ঘদিন আশাশুনি উপজেলায় সৎ ও নিষ্ঠার সাথে বিসমিল্লাহ হ্যাচারীর স্বত্ত¡াধিকারী হিসেবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি। আমার জানামতে আমি আমার জীবদ্দশায় কখনও কারও হক মেরে খাইনি। আমি কখনও কারও উপর জুলম করিনি। আমি সর্বদা গরীব, দুঃখী, অসহায় মানুষের পক্ষে। আমি নির্যাতিত, অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে। তাই সেই সকল সাধারণ মানুষের দাবী পূরণ করতেই তিনি উপজেলা পরিষদ নির্বাচনে এসেছেন বলে দাবী করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ ভোটারদের উদ্দেশে বলেন, তিনি নির্বাচিত হতে পারলে উপজেলার সরকারী বরাদ্ধ প্রত্যেকটি সেক্টরে সুষ্ঠ ভাবে বল্টন করা হবে। বক্তব্য প্রদান কালে তিনি আরও বলেন, উপজেলার বড়দল, খাজরা, প্রতাপনগর, শোভনালী সহ অনেক ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে। এ এলাকার মানুষের সড়ক ব্যবহারে ব্যাপক ভোগন্তি পোহাতে হয়। শুধু সড়ক নয়, আশাশুনি উপজেলার কয়েকটি ইউনিয়নে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার মৌসুমে প্লাবিত হয়ে থাকে ঐ সকল এলাকা। তিনি নির্বাচিত হতে পারলে সড়ক ব্যবস্থার উন্নয়ন সহ জলাবদ্ধতার নিরসন করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং আশাশুনি উপজেলাকে একটি দূর্ণীতি মুক্তি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ ও ভূমিদস্যু মুক্ত উপজেলায় পরিনত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

এসময় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি আলী নেওয়াজ, সাবেক সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য হাবিবুল্লাহ বিলালী, এম এম নুর আলম, আকাশ হোসেন, হাসান ইকবাল মামুন, মোঃ শরিফুজ্জামান মুকুল, ফয়জুল কবীর, বাহবুল হাসনাইন, শাহাজান হাবীব, শেখ ইয়াছির আরাফাত সহ আশাশুনি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

ক্যাপশানঃ আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী