শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বিনামূল্যে নারিকেল চারা, ধান বীজ ও সার বিতরণ

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, রোপা আমন (উফশী) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে নারকেল চারা ও রোপা আমন (উফশী) ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। আলোচনা সভা শেষে ৫০০ কৃষকের মাঝে ৫টি করে ২ হাজার ৫০০ নারিকেলের চারা, ২১০০ কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রম তদারকি করেন, এসএপিপিও বেল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলামসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান