সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বেড়ী বাঁধ ফুটো করে লোনা পানি উঠানোর অভিযোগ

জি এম আল ফারুক, (আশাশুনি): আশাশুনি উপজেলার সদরের শীতলপুর গ্রামে পাউবো’র বেড়ী বাধ ছিদ্র করে ভিতরে লবণ পানি উঠানোয় জন দুর্ভোগ, গাছপালা মরার উপক্রমের অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। শীতলপুর গ্রামের সোয়েব আলী গাজীসহ একাধিক ব্যক্তি ও শ্রীউলা উত্তর পাড়া জামে মসজিদের মুসল্লিরা জানান, শ্রীউলা গ্রামের লুৎফর রহমান শীতলপুর মৌজায় নদীর চরে মাছ চাষ করে থাকেন।

ঘেরের পাশে পানি উন্নয়ন বোর্ডে বেড়ী বাঁধে ছিদ্র করে ঘেরের লোনা পানি কান্ট্রি সাইডের পুকুরে ঢোকানো হচ্ছে। পুকুর থেকে পানি পাশের পুকুর ও অন্যান্য স্থানে চুইয়ে চুইয়ে যাচ্ছে। এতে মসজিদের মুসল্লিরা পুকুরে অজু করতে কষ্ট পাচ্ছেন। পুকুরের মিষ্টি পানির মাছ মারা যাচ্ছে, গাছ গাছালী মরার উপক্রম হয়েছে বা মারা যাচ্ছে।

এলাকাবাসীর দাবী বিষয়টি তদন্ত পূর্বক ভেড়ী বাঁধ ছিদ্র করে ভিতরে পানি উঠানোর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন, পানি উঠানো বন্ধ করা এবং মানুষের কষ্ট ও গাছগাছালি মরার হাত থেকে রক্ষা করতে জোর দাবী জানান হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ