বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মাদ্রাসা প্রধানদের সাথে শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

জি.এম আল ফারুক, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার সকল দাখিল আলিম ও ফাজিল মাদ্রাসার প্রধানদের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতবিনিময় সভা করেছেন। সোমবার সকালে আশাশুনি দাখিল মাদ্রাসা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গুনারকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু তাহেরের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কামাল আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি দাখিল মাদ্রাসার সুপার ড. মাওঃ আবুল হাসান, প্রতাপনগর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাছুম বিল্লাহ, প্রতাপনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বদরুল আলম, গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আঃ আহাদ, নৈকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ইমদাদুল হক, গাজীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান প্রমুখ আলোচনা রাখেন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ বদরুল আলম।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ডবিস্তারিত পড়ুন

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
  • ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
  • নতুন কাঠামোয় বাড়তি বেতন আগামি সপ্তাহে, অনেকের বেতন নির্ধারণে জটিলতা