রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সরকারি জলমহলের খাল অবৈধ জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ

আশাশুনির কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া জালাইয়ার সরকারি জলমহল খাল অবৈধ জবরদখল করে নেটপাটা ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে কাদাকাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন গং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে নেট পাটা দিয়ে জবরদখলসহ ঘর নির্মাণ করছে।

এ ব্যাপারে ইজারা প্রদানকারী বড়দল শিববাড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মুকুন্দ চন্দ্র মন্ডল জানান, কাদাকাটি ইউনিয়নের ৮৮ নং মিত্র তেঁতুলিযা মৌজার ১নম্বর খাস খতিয়ানের ৪৬৪ দাগের ৭,০৭ একর জমি বাংলা ১৪২৯ সাল থেকে ১৪৩১ সাল পর্যন্ত আমি ইজারা গ্রহণ করি। প্রতিমধ্যে জাহাঙ্গীর গং খালটি জবরদখল করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গত ০৮/০৮/২০২২ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জলমহল কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুসকে ইজারা প্রদানকারীদের দখল বুঝে দেওয়ার নির্দেশ প্রদান করেন। সহকারি কমিশনার (ভূমি) গত ১৭আগস্ট বুধবার সকাল ১০টায় দুই পক্ষকে ভূমি অফিসের কার্যালয়ে আসার জন্য নোটিশ জারি করেন।

বুধবার সকালে জাহাঙ্গীর গং হাজির না হয়ে সময়ের আবেদন করে সুকৌশলে বৃহস্পতিবার সকালে তার বাহিনী নিয়ে খালে নেট পাটা দিয়ে ঘর নির্মাণ করে। কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির মহাসচিব মোল্যা রফিকুল ইসলাম জানান, জালাইয়ের খালটি এর আগে যারা ইজারা গ্রহণ করেছিল তাদের সঙ্গে জোক সাজসে সাড়ে তিন একর জমি জবর দখল করে নিয়েছে। শুনেছি এই বছরও সম্পূর্ণ জবরদখল করে নেট পাটা ও ঘর নির্মাণ করছে। সরকারি নির্দেশ অমান্য করে বেআইনিভাবে জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইজারা গ্রহণকারী মুকুন্দ চন্দ্র মন্ডল।

আরো খবর

আশাশুনিতে আহলে হাদীছ আন্দোলনের সভা

আশাশুনি উপজেলার বুধহাটায় আহলে হাদীছ আন্দোলনের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। আন্দোরনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক হাবিবুল­াহ বাহারের সভাপতিত্বে সভায় সহ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব কেরামত আলী, আলহাজ্ব মোজাম্মেল হক, আলহাজ্ব হাবিবুর রহমান, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুল কুদ্দুছ, লুৎফর রহমান নয়ন, নাজিম উদ্দিন, আব্দুস সামাদ, মিজানুর রহমান সেলিম, খন্দকার মোছাদ্দেকুজ্জামান, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রুস্তম আলী, আব্দুল হামিদ, মিজানুর রহমান, মোজাম্মেল হক, খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আয় ব্যয়ের হিসাবসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরো খবর

আশাশুনির বড়দলে শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান

আশাশুনি উপজেলা বড়দলে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আথিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বড়দল মিশন হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলিত সংস্থা (ঋঅউঠ) এর পক্ষ হতে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিাসবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। রেভা ফাদার ফিলিপ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডমিন একাউন্টস আফিসার চন্দ্র শেখর মজুমদার, প্রকল্প ব্যবস্থাপক নিরাজ্ঞান বর্মন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিপ্লব চক্রবর্তী, ও স¤িপ্রতা।

সহকারী প্রকল্প পরিচালক এ এইচ ফারুকের সঞ্চালনায় ও সোশ্যাল মবিলাইজার বরুণ গাইনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে হেলথ মবিলাইজার রুহিনী সরকার, দলিত শিশু শিক্ষা স্কুল কমিটির সবাপতি জাকোব আাচারী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীকে ৩০০ টাকা করে, ৭ম শ্রেণির ছাত্রছাত্রীদের ৩৬০ করে ও ৮ম, ৯ম ও ১০ শ্রেণির ছাত্রছাত্রীদের ৪২০ টাকা করে মোট ৫৬ জনকে ২০ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়েছে

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর