সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে টিউমার অপারেশনের পর নাজমা এখন শারীরিক প্রতিবন্ধি! সে বাঁচতে চায়

আশাশুনির সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ভ্যান ও সাইকেলের মিস্ত্রী এশার আলীর কন্যা মাথায় টিউমার অপারেশনের পর শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে।

এ ব্যাপারে তার পিতা এশার আলি সরদার সাহায্যের জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে। এশার আলী সরদার সাংবাদিকদের জানান, তার মেয়ে নাজমা সুলতানাকে ২০১৩ সালে একই উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের সাবুদ আলী সরদারের ছেলে নাছিম উদ্দিনের সঙ্গে বিবাহ দেন। তারপর তার গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নেয়। কন্যা সন্তানকে নিয়ে তারা বেশ কিছুদিন সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলেন। পরবর্তীতে সে পার্শ্ববর্তী রহমত আলীর মেয়ে মর্জিনা খাতুনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের জের ধরে ২০১৬ সালের শেষের দিকে আমার মেয়েকে বেদম মারপিট করে। মার পিটের এক পর্যায়ে খাটের কোনায় তার মাথার বাম সাইডে কানের উপরে আঘাত লেগে রক্ত জমাট বাধে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার মাথার ফুলা স্থানে টিউমার ধরা পড়ছে বলেন। তারপর ওখান থেকে খুলনা আবু নাসের হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতাল এবং খুলনা সিটি মেডিকেল হাসপাতাল সহ ঢাকা নিউরোসাইন হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসার করাতে রাজি না হওয়ায় তাকে পরবর্তীতে ২০২১ সালে ভারতের ব্যাংগুলোর সেন্ট জোসেফ হাসপাতালে ভর্তি করেন। ওখানে তার অপারেশন করা হয়। কিন্তু বর্তমানে সে চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না এবং চলাফেরাও করতে পারে না। তার হাত পা গুলো চিকন হয়ে গেছে। বর্তমান সে মৃত্যুশয্যায় শায়িত। তার পাষন্ড স্বামী তার কোন খোজ খবর রাখা সহ কোন সাহায্য সহযোগিতাও করে না। এদিকে তার পাষন্ড স্বামী একই গ্রামের রহমত আলীর মেয়ে মর্জিনা খাতুনকে বিয়ে করে ঘর সংসার করছে। আর অন্যদিকে তার বড় স্ত্রী অসহায় নাজমার শিশু কন্যাকে নিয়ে মৃত্যুর প্রহর গুনছে।

এ ব্যাপারে তার অসহায় পিতা এশার আলি সরদার নাজমা সুলতানাকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জনিয়েছেন মোবাইল নাম্বার ০১৭২৪৭৮৮৭৬৭ (বিকাশ)।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম