শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও উপজেলা যুব ঐক্য পরিষদ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্য মনীন্দ্র নাথ ঢালীর সভাপতিত্বে ও গোপাল কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সানা, জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক অসিত কুমার ঘোষ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদে সাতক্ষীরা জেলা সভাপতি সুজন বিশ্বাস। সভায় বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকার, কাশিনাথ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া জেলা সদস্য তুলসী চন্দ্র পাল, প্রধান শিক্ষক পরিমল দাশ, অবঃ প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, ইউপি সদস্য মঙ্গল চন্দ্র, অবঃ শিক্ষক মনিমোহন মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক গোপাল চন্দ্র মন্ডলকে আহবায়ক, মনীন্দ্র নাথ ঢালী ও তুলসী চন্দ্র পালকে যুগ্ম আহবায়ক, মৃন্ময় মল্লিককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ এবং কমলেশকে আহবায়ক, পলাশ রায়কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা যুব ঐক্য পরিষদ কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল