সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ১২২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

জি.এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি উপজেলার অসহায়-শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

শনিবার সকাল ১০টায় আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে নিজস্ব অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

সিনিয়র শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি এন.এম বি রাশেদ সরোয়ার শেলী, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, এ্যাড. আবুল কালাম আজাদ প্রমূখ।

বিতরণকালে ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। সবশেষ মোনাজাত পরিচালনা করেন সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন