বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউল্যাবে ‘রেহানা মরিয়ম নূর’-এর বৈকল্পিক চলচ্চিত্র প্রদর্শন এবং আলোচনা

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া ক্লাব কর্তৃক বহুল আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ এর একটি বৈকল্পিক চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনার আয়োজন করা হয়েছে।

সিনেমা প্রদর্শনী এবং আলোচনায় হাজির হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাথে আরো ছিলেন আফিয়া তাবাসসুম বর্ণ (অভিনেত্রী), মাহমুদুল হাসান সাকিব (লাইন প্রযোজক), ইয়াসির আল হক (প্রধান সহকারী পরিচালক, কাস্টিং ডিরেক্টর)

ইভেন্টটি দুটি বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা রয়েছিল, প্রথমটি সকাল ১১.৩০ টায় এবং দ্বিতীয়টি বিকাল ৩.০০ টায়। এছাড়াও, আলোচনা সভার আয়োজন করা হয়েছিল যেখানে চলচ্চিত্রের ব্যাপারে গুরুত্বপূর্ণ মতবাদ দেন চলচ্চিত্রটির কলাকুশলীরা।

অনুষ্ঠানটি শেষ হয় বিকেল ৫টায়। শ্রোতারা ইতিবাচক পর্যালোচনা এবং চলচ্চিত্রটি সম্পর্কে সন্তুষ্টি নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে এবং ইউল্যাব শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসে ফিরে আসতে পেরে আবেগাপ্লুত হয়ে যায় এই অনুষ্ঠানটির মাধ্যমে।

ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। বাঁধন ছাড়াও ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ।

প্রটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহপ্রযোজক রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার ও সেন্সমেকারস প্রোডাকশন।
ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার।
‘রেহানা মরিয়ম নূর’ পরিচালক সাদের দ্বিতীয় ছবি।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়