শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমরানকে ভয় পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের খবর বেশ পুরনো। গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সামরিক কর্মকর্তাদের একহাত নিয়েছেন। এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমি একটি কমিটি গঠন করেছি, আমি যদি জেলে যাই তাহলে তারা অবশ্যই দলের সিদ্ধান্ত নেবেন।’ তার বিরুদ্ধে অন্তত ৯৫টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী দাবি করেছেন, বর্তমানে এস্টাব্লিসমেন্ট (পাকিস্তান সেনাবাহিনী) তাকে হুমকি মনে করছে। তবে ইমরানের এমন মন্তব্যের জবাব এখন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি।

এর আগে লংমার্চের র‍্যালিতে তাকে হত্যাচেষ্টার পেছনে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছাড়াও শীর্ষ সামরিক এক কর্মকর্তাকে দায়ী করেন ইমরান খান।

পিটিআই প্রধান বলেন, তার জীবন আগের থেকে অনেক ঝুঁকিতে। আগামী নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্য বিরোধীরা তাকে হটাতে চাচ্ছে।

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান জানান, তাকে এখন গ্রেপ্তারের কোনো কারণ নেই কেননা তার সমস্ত মামলায় জামিন নেওয়া আছে।

ইমরান খান যদি কোনো মামলায় দোষী সাব্যস্ত হন তাহলে আগামী নভেম্বরের নির্বাচনে লড়াই করতে পারবেন না।

তিনি জানান, তাকে গ্রেপ্তার বা হত্যার কোনো প্রচেষ্টা করা হলে কী প্রতিক্রিয়া হতে পারে। ইমরান বলেন, আমি মনে করি এই নিয়ে জোরালো প্রতিক্রিয়া হবে এবং এটি পুরো পাকিস্তানজুড়ে হবে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬