মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (২২ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক কৃষ্ণনগর এজেন্ট শাখার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বাজারের শত শত ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক এই বুথের মাধ্যমে নিয়মিত ব্যাংকিং সেবা গ্রহণ করে থাকেন। তাই বুথটি প্রত্যাহার করা হলে বাজারের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূর হোসেন। তিনি বলেন, কৃষ্ণনগর বাজারে প্রায় ৭০০ ব্যবসায়ী নিয়মিতভাবে ব্যবসা পরিচালনা করছেন। এই বাজারে ইসলামী ব্যাংকের বুথটি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও গ্রাহকদের দ্রুত ব্যাংকিং সেবা দিতে সহায়তা করে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বুথ বন্ধ করা অত্যন্ত অযৌক্তিক সিদ্ধান্ত।

ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, উপজেলার অন্যতম বৃহৎ বাজার কৃষ্ণনগর থেকে বুথ প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এমন সিদ্ধান্ত আশা করিনি।

আরেক ব্যবসায়ী শাহনেওয়াজ সৈকত বলেন, ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, ট্রানজেকশন কম হওয়ার কারণে বুথটি প্রত্যাহার করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবে আমরা প্রায় সময় বুথে গিয়ে টাকা না পেয়ে ফিরে আসি, কারণ সেখানে পর্যাপ্ত অর্থ সরবরাহ থাকে না। অথচ গ্রাহক সংখ্যা অনেক।

তিনি আরও বলেন, বুথে নিয়মিত অর্থ সরবরাহ নিশ্চিত করে এটিএমটি সচল রাখলেই গ্রাহক ব্যবহার আরও বাড়বে। তাই অফিসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বুথটি চালু রাখার আহ্বান জানাচ্ছি।

উপজেলা শহর থেকে দূরবর্তী ও ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ীরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সুবিধা বিবেচনায় নিয়ে এটিএম বুথটি চালু রেখে ব্যাংকিং সেবায় অগ্রণী ভূমিকা বজায় রাখার জন্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত