শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরার বিভিন্ন পরিবহন কাউন্টারে মনিটারিং

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনসহ বিআরটিএ’র সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরার ঢাকা গামি সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ ও ভালো ব্যবহার হচ্ছে কিনা মনিটারিং শুরু হয়েছে।

ভিজিলেন্স টিম কর্তৃক বুধবার (২৬ মার্চ ‘২৫) সকালে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর জানান, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে নির্বিঘ্নে ও নিরাপদ ভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান মোঃ ইয়াছিন এর নির্দেশনা ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এবং সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের পরিচালনায় ভিজিলেন্স টিম কর্তৃক পরিবহন কাউন্টার গুলোতে পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবুদ্দিন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট নাজমুল, বিআরটিএ’র উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও আগত যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা এ সকল বিষয়ে মনিটারিং করা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, এ টিমের কার্যক্রম আসন্ন ঈদুল ফিতর ও ঈদ পরবর্তী কার্যক্রম চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত