সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদকে সামনে রেখে ফেসবুকে সক্রিয় অনলাইন মোবাইল বিক্রেতা প্রতারক চক্র

হেলাল উদ্দিন : ঈদকে সামনে রেখে অনলাইনে মোবাইলের ধামাকা অফার ঘোষনা করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন পেজ খুলে ভিভো ফোন বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে তারা মানুষের সঙ্গে মহাপ্রতারণা করছে।

গত ২/৩ দিন ধরে ফেসবুকে চলছে প্রতারক চক্রের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন দেখে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের প্রায় ১০জন যুবকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৩০ হাজার টাকা। এই প্রতারক চক্রের সদস্যদেরকে গ্রেফতারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী যুবকেরা।

যারা প্রতারনার শিকার হয়েছেন, তারা হলেন- হানুয়ার গ্রামের হেলাল, খালিয়া গ্রামের আশরাফ, মোকলেসুর, সজন, মশ্বিমনগর গ্রামের আরাফাত, সজল, মুসফিক, কাঠালতলা গ্রামের মাজাহারুল ও মোবারকপুর গ্রামের সুজন। এরা সবাই ওই প্রতারক চক্রের ফাঁদে পড়ে প্রত্যেকে ৩০০০ হাজার টাকা দিয়েছে। বিনিময়ে তাদের ভিভো মোবাইল ফোন দেওয়ার কথা ছিলো। কিন্তু টাকা নিয়ে প্রতারক চক্র তাদের ফোন বন্ধ রেছে দেয়। ফলে পরে আর তাদের সাথে কোনো ভাবেই যোগাযোগ করা সম্ভাব হয়নি। Bd Mobil Shop 77 ফেসবুক পেজ থেকে আঃ রাজ্জাক ও ওমর নামের দুইজন ব্যক্তি গ্রাহকদের সাথে কথা বলে, গ্রাহকদের বিভিন্ন লোভনীয় অফার করে আকৃষ্ট করে। এরপর বিভিন্ন পন্থায় ক্রেতাদের কাছ থেকে প্রথমে অগ্রিম বাবদ ৪০০ টাকা, পরের দিন আপনার পার্সেল এসে গেছে OTP নিতে হবে বলে ২৬০০ টাকা ০১৮৩৭-৮০৩৭৮৮ এই নাম্বারে বিকাশের মাধ্যমে নিয়ে ফোনটি বন্ধ করে রেখে দিয়েছে। যা নিতান্তই মহাপ্রতারণা।

এরপর তাদের নাম্বারে শত শত বার ফোন দিয়েও ফোন খোলা পাওয়া যায়নি। আঃ রাজ্জাক ০১৭৪৫-৩৩৬৪৩২ নাম্বার মোবাইল থেকে আর ওমর ০১৮৩৭-৮০৩৭৮৮ নাম্বার মোবাইল থেকে ক্রেতাদের সঙ্গে কথা বলতো। রাজগঞ্জের হেলাল জানান- ফেসবুক পেজে ভিভো মোবাইর বিক্রির বিজ্ঞাপন দেখে একটি মোবাইল ফোনের অর্ডার দেন। তার কাছ থেকে বিকাশে পুরো টাকা নেওয়ার পরও মোবাইলটি দেয়নি হেলালকে। এরকম ভাবে প্রত্যেকের কাছ থেকে ৩০০০ করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এই প্রতারক চক্র মোঃ আল আমিন খাঁন, পিতা- আব্দুল মজিদ, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার- আমগ্রাম। এই ব্যক্তির একটি এনআইডি কার্ডও ফেসবুক ম্যাসেঞ্জারে দিয়েছে। বলেছে আমরা যদি ভুয়া হই তাহলে আমাদের নামে মামলা করে দিবেন। এই প্রতারক চক্র একই কৌশলে প্রত্যেক ক্রেতার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রটি কথার ফাঁকে ক্রেতাদের আটকে ফেলে টাকা নিয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এই প্রতারক চক্র চট্টগ্রামে তাদের অফিস আছে বলেছে। অথচ এদের অফিস কোথায় তার এখনো জানা যায়নি।

প্রশাসনের কাছে, এই প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী সাধারন ক্রেতারা। তানা হলে প্রতারক চক্র এইভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সাধারন সহজ সরল মানুষদেরকে ফতুর করে দেবে। এদের প্রতিহত করা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন