শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের দিন ঐতিহ্যের মোরগ লড়াই, আনন্দ উল্লাস

প্রতি বছরের ন্যায় এবারও পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী মোরগ লড়াই প্রতিযোগিতা। এই মোরগ লড়াইকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে উঠে উৎসুক জনতা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকালে উপজেলার কলেজ পাড়া মোড়ে এই মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। লড়াইয়ে বিভিন্ন এলাকার ১০০টি মোরগ অংশ নেয়।

সরেজমিনে দেখা যায়, এক এক বারে দুটি করে মোরগ লড়াইয়ে অংশ নেয়। কয়েক মিনিট ধরে নানাভাবে লড়াই চলতে থাকে। লড়াইয়ে একপর্যায়ে পরাজিত মোরগগুলো একে একে তার মালিকের কাছে ফিরে যায়। বিজয়ী মোরগুলোকে কোলে নিয়ে মালিকরা উল্লাস করতে থাকে।

শিক্ষার্থী ও শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ দেখতে এসে ছিলেন মোরগ লড়াই। কয়েক ঘণ্টার জন্য হলেও আনন্দে মেতে ছিলেন দর্শনার্থীরা। বিভিন্ন গ্রামের শত শত উৎসুক জনতা এই মোরগ লড়াই দেখতে আসে। প্রতিযোগিতামূলক এই লড়াইয়ে অংশ নেয়া মোরগের মালিকরাও খুশি।

হাফিজ আল-আফ্রিদী, মেহেদী হাসানসহ বেশ কয়েজন দর্শনার্থী জানান, বিভিন্ন সময়ে মোরগ লড়াইয়ের কথা শুনলেও তারা এই প্রথম মোরগের লড়াই দেখতে এসেছে। লড়াই চলাকালে একটি মোরগ অপর একটি মোরগকে নানা কৌশলে পরাস্ত করেছে। লড়াইয়ে অংশ নেয়া প্রতিটি মোরগই বিজয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ঘন্টাব্যাপী কয়েক রাউন্ডের এই লড়াই দেখে তারা আনন্দ উপভোগ করেছে। বিভিন্ন এলাকায় এ ধরনের মোরগ লড়াই আয়োজনের দাবি জানিয়েছে দর্শনার্থীরা। মোরগ লড়াই প্রতিযোগিতা শেষে হিরো খানের কিং ও কুবরা নামের দুটি মোরগ বিজয়ী হয়।

ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া কলেজ পাড়া এলাকার প্রবীণ ব্যক্তি আজমত আলী প্রামানিক সোনালী নিউজকে বলেন, এক সময় গ্রামগঞ্জের ঐতিহ্য ছিল মোরগ লড়াই। এখন খুব একটা দেখা মেলে না এ ধরনের প্রতিযোগিতার। আগামীতেও এ খেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার