শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক হাজার শয্যার চীন সরকারের হাসপাতাল হবে নীলফামারীতে

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীতে হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ।

তিনি বলেন, ভৌগোলিক ও যোগাযোগের দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল এলাকা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চীনের অর্থায়নে উপহারের হাসপাতাল নির্মাণে নীলফামারী জেলা সদরের টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, রংপুরের আশপাশে আমরা যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারীর জেলা প্রশাসক অতিদ্রুত এই জায়গার রিপোর্ট আমাদের পাঠান। আমরা এই জায়গা পরিদর্শন করলাম এবং এই জায়গার সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজিটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেনি।

তিনি আরও বলেন, উপদেষ্টা মহোদয় (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম) আমাদেরকে জানিয়েছিলেন ১০ থেকে ১২ একর জায়গার কথা কিন্তু আমরা এখানে এসে দেখলাম ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। অতএব আমরা এখানে আরও সুন্দরভাবে আমাদের কাজ পরিচালনা করতে পারব। নিরাপত্তার দিক থেকে আমরা জানি যে উত্তরবঙ্গের মানুষ আচার-আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে। এ ছাড়া সড়কপথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সব দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর হোসেন প্রমুখ।

গত ১৩ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘হাসপাতালটি তিস্তা প্রকল্প এলাকার কাছে নির্মিত হবে।’ ইতোমধ্যে বেশ কয়েকটি স্থান পরিদর্শনও করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঘোষণার পর থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলার মানুষ নিজ নিজ জেলায় হাসপাতালটি স্থাপনের দাবিতে মানববন্ধন ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দাবি জানিয়ে আসছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার