শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্যেষ্ঠ ৩ বিচারপতি থেকে প্রধান বিচারপতি, দুই মেয়াদের পর বিরতিতে ফের প্রধানমন্ত্রীর পক্ষে বিএনপি

বিতর্কিত কোনো ব্যক্তি প্রধান বিচারপতি নিয়োগ না হতে পারেন সেজন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ তিনজন বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছ বিচার ব্যবস্থা সংস্কার কমিশন। বিষয়টিতে দ্বিমত জানিয়েছে বিএনপি।

সালাহউদ্দীন আহমেদ বলেন, ওনাদের প্রস্তাব ছিল আপিল বিভাগের সিনিয়র মোস্ট যেন পরবর্তীতে প্রধান বিচারপতি হন। আমাদের প্রস্তাব হচ্ছে রাষ্ট্রের মধ্যে কিছু অসংগতি আগে দেখা গেছে। সর্বক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট করে দেই, কোনো বিকল্প না থাকলে, ভবিষ্যতে যেহেতু আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চায়, সেক্ষেত্রে আগের মতো কোনো বিতর্কিত ব্যক্তি প্রধান বিচারপতি হন, এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না।

তিনি বলেন, এখানে একটা অন্তত বিকল্প থাকা উচিত, আপিল বিভাগের সিনিয়র মোস্ট বিচারপতিদের মধ্যে কমছে কম দুই-তিনজন এ অপশনে থাকে। সেই জায়গাটা এখনো গৃহীত হয়নি। এখনো আলোচনা চলছে।

বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে।

জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার দুপুর ২টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্নভোজ বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা বলেন, বিএনপির এ প্রস্তাবের পর ঐকমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির একাধিকবার থাকা নিয়ে বিএনপিকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেটা তারা এখনই প্রকাশ্যে আনতে চান না। আগে কমিশনের প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন।

রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আরও কী কী ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করে সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, যা পরবর্তী সময়ে সংসদে আলোচনার মাধ্যমে হবে। আর রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন, কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত।

একই ব্যক্তি সরকারপ্রধান, দলপ্রধান ও সংসদ নেতা হতে পারবেন না— ঐকমত্য কমিশন এ প্রস্তাবে বিএনপি একমত নয় বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি। কারণ একই ব্যক্তি সরকারপ্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না।

বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে জানিয়ে সালাউদ্দিন বলেন, সেখানে ধর্মনিরপেক্ষ কিংবা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে, কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছে। আমরা সেখানে একমত পোষণ করেছি।

জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবে বিএনপি একমত বলে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এটা তো এখনও আছে। এখন শুধু রাষ্ট্র ইন্টারনেট যেন বন্ধ করে না দেয় সেটা নিশ্চিত করতে হবে।

সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। এখন কিছু-কিছু বিষয় আছে যেগুলো আরও বিচার বিশ্লেষণ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের