বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মাদ মফিজুর রহমান। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড প্রশাসনের সদস্য ছিলেন। তিনি সাবেক চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এর আগে সাবেক চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমকে পরিবার পরিকল্পনা অধিপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়।

এর আগে ২০২৩ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজমকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিলো সরকার।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের একমাত্র প্রতিষ্ঠান এনটিআরসিএ। প্রশাসন ও শিক্ষা ক্যাডার কর্মকর্তারাই ২০০৫ খ্রিষ্টাব্দে চালুর সময় থেকেই প্রেষণে নিয়োগ পেয়ে নিয়ন্ত্রণ করে আসছেন। প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে সনদ জালিয়াতিসহ নানা অভিযোগ দীর্ঘদিনের। এনটিআরসিএতে প্রেষণে আসা কতিপয় সাবেক কর্মকর্তার অদক্ষতা, দুর্নীতি ও একশ্রেণির নামধারী আইনজীবী ও বিচারপতির হঠকারিতায় প্রায় মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি। বড় ধরনের জট লেগেছে। হযবরল অবস্থা দেখে শিক্ষক পদে আগ্রহীদের অনেকে আগ্রহ হারিয়ে ফেলছেন।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর