শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে মাদক উদ্ধার

পূজার রেশ কাটতে না কাটতেই ফের সক্রিয় হয়ে উঠেছে মুম্বাইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হলো দীপিকা পাড়ুকানের ম্যানেজার কারিশ্মা প্রকাশকে।

এরই মধ্যে শোনা যাচ্ছে মঙ্গলবার কারিশ্মার বাড়িতে যান কর্মকর্তারা। সেখান থেকে মাদক উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকেই নাকি খোঁজ মিলছে না দীপিকার ম্যানেজারের।

১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বেশ কিছুদিন পরে ঘটনায় মাদক যোগ খতিয়ে দেখার দায়িত্ব নিয়েছিল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপরই একে পর এক ঘটনা ঘটে চলেছে।

রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তালিকায় করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রাক্তন ক্রিয়েটিভ প্রডিউসারও রয়েছেন। এরই মধ্যে দীপিকার একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে আসে।

যেখানে ‘মাল’-এর খোঁজ করেছিলেন অভিনেত্রী। এরপরই দীপিকাসহ বলিউডের চার অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে ডেকে পাঠানো হয়। দীপিকার পাশাপাশি বয়ান রেকর্ড করেন সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিং।

সেই সময়ও কারিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শোনা গেছিল, দীপিকা এবং তার ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনসিবির কর্মকর্তারা।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে বয়ান রেকর্ড করিয়েই গোয়ায় পরিচালক শকুন বাত্রার ছবির শুটিংয়ের কাজ পুনরায় শুরু করেন দীপিকা। কিন্তু দিওয়ালির আগেই বোধহয় ফের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বলিউডের ‘মস্তানি’।

আবারও তার ম্যানেজার কারিশ্মাকে ডেকে পাঠানো হয়েছে। মুম্বাইয়ের কান ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ছিলেন কারিশ্মা। মাদক কাণ্ডে সেই সংস্থার নামও উঠেছে। ইতোমধ্যেই সংস্থার মালিক মধু মন্টেনাকে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি।

উল্লেখ্য, এর মধ্যেই আবার মুম্বাইয়ের ভরসোভা থেকে ৯৯ গ্রাম মারিজুয়ানাসহ হিন্দি টেলিভিশন অভিনেত্রী প্রীতিকা চৌহানকে গ্রেফতার করা হয়েছে। বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন নায়িকা।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী