শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের ৩ দিন পর কলারোয়ায় নববধূর আত্মহত্যা

বিয়ের ৩ দিন পর কলারোয়ায় এক নববধূ আত্মহত্যা করেছে।

মঙ্গলবার ভোররাতে (২৭ অক্টোবর) পৌরসভা লাগোয়া উপজেলার লাঙলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহননকারি আসমা খাতুন (১৮) ওই গ্রামের আবুল কাশেমের কন্যা।

লাঙলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, ‘গত শুক্রবার (২৩ অক্টোবর) খুলনার দিঘলিয়ায় আশরাফুল আলমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আসমা খাতুনের। রীতি অনুযায়ী বিয়ের পর দিঘলিয়ায় শশুরবাড়ি থেকে ঘুরে স্বামী-ননদকে সাথে নিয়ে পিতার বাড়িতে আসে আসমা। সোমবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে সকলের অগোচরে ঘরের আড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।’

তিনি আরো বলেন, ‘কি কারণে আত্মহত্যা করেছে সেটা স্পষ্ট নয়। তবে স্বামী পছন্দ হয়নি- এমন কোন কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

সকালে খবর পেয়ে থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় কলারোয়া থানায় অপমৃত্যু মামলা (নং-৪৪/২০২০) হয়েছে বলে থানা সূত্র জানায়।

মঙ্গলবার রাতেই মৃতের লাশ দাফন সম্পন্ন হয় বলে ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত