বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এরশাদের জন্মদিনে পৃথক কর্মসূচি জিএম কাদের ও রওশনের

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ৯৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার পক্ষ থেকে কুরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি।

অন্যদিকে রওশন এরশাদের নেতৃত্বাধীন অংশও এরশাদের জন্মদিনে পালন করবে পৃথক কর্মসূচি।

জন্মদিনে আজ বুধবার সকালে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপার নেতারা।

সকাল থেকে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে কুরআন তেলাওয়াত এবং বাদ আসর সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বক্তব্য রাখবেন।
এরশাদের জন্মদিনে দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলাসহ জাপার সব ইউনিট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে বলে গতকাল মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, এরশাদের জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাড়িতে কুরআন তেলাওয়াত এবং বাদ আসর দোয়া মাহফিল ও ইফতার মাহফিল আয়োজনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই অংশের চেয়ারম্যান রওশন এরশাদ এতে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কুচবিহারের দিনহাটিতে এরশাদ জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’

বদলি ও পদায়নে অনিয়মসহ নানা অভিযোগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি)বিস্তারিত পড়ুন

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী