শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এলপিএল খেলতে দেশ ছেড়েছেন তিন বাংলাদেশী ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক: লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে দেশ ছেড়েছেন তিন টাইগার ক্রিকেটার। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ। হৃদয়ের জন্য নতুন না হলেও দুই পেসার তাসকিন ও মোস্তাফিজ এর আগে এলপিএল খেলেননি। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

দুই দিনের ব্যবধান, আবারও বিমানবন্দর। আবারও তাসকিন আহমেদ। সকালের সিগ্ধ আলো সঙ্গী করে বাবা আর ছেলের হাত ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন টাইগার স্পিডস্টার। জাতীয় দল নয়, তাসকিনের নতুন অ্যাসাইনমেন্ট এলপিএল।

শ্রীলঙ্কায় লিগ খেলতে যাওয়া নতুন অভিজ্ঞতা তাসকিনের জন্য। এর আগে আইপিএল, পিএসএল থেকে ডাক পেয়ে বিসিবির এনওসি না পাওয়ায় খেলা হয়নি। তবে বিশ্বকাপ হতাশার পর ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে নিজেদের অবস্থান পাল্টেছে বোর্ড। অনুমতি পেয়েছেন তাসকিন।

শুধু তাসকিন নন, শ্রীলঙ্কার বিমান ধরার দলে ছিলেন মোস্তাফিজুর রহমানও। নিলামের আগেই নিজেদের আইকন প্লেয়ার হিসবে তাকে কিনে নেয় ডাম্বুলা সিক্সার্স। ব্যক্তিগত গাড়ি থেকে নেমে কিছুটা স্বভাবসুলভ ভঙ্গিতে এড়িয়ে গেলেন গণমাধ্যমকে। তবে স্মিথ হাসিতে যেন বুঝিয়ে গেলেন করতে চান দারুণ কিছু।

গেল এলপিএলে জাফনা কিংসের হয়ে হৃদয়ের হৃদয় ভোলানো ব্যাটিং এখনও সমর্থকদের চোখে লেপ্টে থাকার কথা। এবার খেলবেন মোস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার্সে। ফিজের সঙ্গেই বাংলাদেশ ছাড়লেন একই বিমানে।

১ জুলাই শুরু হচ্ছে এলপিএলের ৫ম আসর। প্রথম দিনই মাঠে নামছে মোস্তাফিজ ও হৃদয়ের দল ডাম্বুলা সিক্সার্স। পাল্লেকেলের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যান্ডি ফালকন্স।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন