সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখাবে মাইজিপি

নাছির হোসেন: সামনেই শুরু হতে যাওয়া ক্রিকেট আয়োজন এশিয়া কাপ ও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচ লাইভ দেখাবে গ্রামীণফোনের অফিশিয়াল স্মার্টফোন অ্যাপ মাইজিপি। র‍্যাবিটহোলের সাথে অংশীদারিত্বের মাধ্যমে গ্রামীণফোন ক্রীড়াপ্রেমী দেশজুড়ে কোটি গ্রাহককে এ সেবা দেবে।

আজ (৯ আগস্ট) রাজধানীর জিপি হাউজে র‌্যাবিটহোলের সাথে এ বিষয়ে একটি চুক্তি করে গ্রামীণফোন। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাট এবং কনটেন্ট ম্যাটার্সের প্রধান নির্বাহী এ এস এম রফিকুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, প্রতিষ্ঠানটির চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম, কনটেন্ট ম্যাটার্সের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দীন আদিল, গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেল এন্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর জাহিদুজ জামান এবং হেড অব ডিওবি অ্যান্ড এপিআই কাজী হামিদুর রহমান।

আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৩। ভারতের বিভিন্ন ভেন্যুতে আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। গ্রামীণফোন গ্রাহকরা সহজেই মাইজপির মাধ্যমে সাবস্ক্রাইব করে নিজেদের পছন্দের দলের খেলা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম বলেন, ‘মাইজিপি ব্যবহারকারীদের জন্য সুসংবাদটি দিতে পেরে আমি আনন্দিত। মাইজিপি এর ব্যবহারকারীদের ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন পার্টনারদের মাধ্যমে সকল ধরনের খেলা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। এবার মাইজিপির মাধ্যমে আমাদের ব্যবহারকারীদের জন্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপ দেখার সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের মানুষের মধ্যে ক্রিকেট নিয়ে আলাদা আবেগ কাজ করে। আর বিশ্বকাপের সময়ে ‘চলো বাংলাদেশ’এর চেতনা সবাইকে আরও বেশি উৎসাহিত করে।’

কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিকুল্লাহ বলেন, ‘দুই মাসের মধ্যেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। কোনো ঝামেলা ছাড়াই বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচগুলো কীভাবে অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে লাইভ স্ট্রিম করবেন, এটা নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীই চিন্তিত। আমরা ফ্যান ও ফলোয়ারদের জন্য উদযাপনের উপলক্ষ তৈরি করতে পেরে আনন্দিত। এক্ষেত্রে, গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা কৃতজ্ঞ। তারা তাদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ আনন্দকে নতুন মাত্রা যোগ করবে।’

একই রকম সংবাদ সমূহ

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলকবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা