রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসআইআর : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ ৯১ লাখ নাম

পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনি মৌসুম। নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এর মধ্যেই সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লাখ নাম। শেষ পর্যন্ত এত বিপুল সংখ্যক মানুষ ভোটে অংশ নিতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার আগে ভোটার তালিকায় ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জনের নাম ছিল।

কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের প্রথম তালিকা প্রকাশ হতেই দেখা যায়, প্রায় ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে। এর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল, ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। পরবর্তীতে জানা যায়, এই ৬০ লাখ ভোটারের মধ্যে ২৭ লাখ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে।

সব মিলিয়ে মোট ৯০ লাখ ৮৩ হাজার ৩৪৫ ভোটারের নাম বাদ পড়েছে এবারের তালিকায়।

এর মধ্যে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর ২৪ পরগনা জেলা থেকে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় বাদ পড়েছে ৭ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন। এরপর উত্তর ২৪ পরগনা জেলায় ১২ লাখ ৬০ হাজার ৯৬ জন। মালদহ থেকে বাদ পড়েছে ৪ লাখ ৫৯ হাজার ৫৩০ জন ভোটার।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!

ভারতের রাজধানী দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন

  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী