শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি-এইচএসসির সময় নির্ধারণে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। তার বলছেন, এর মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা অনেকটা কেটে গেলো। পরীক্ষা চার মাস পেছালেও ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে বাকি সময়টাকে কাজে লাগানোর পরামর্শ তাদের।

গত কয়েকবছর ধরে এসএসসি ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হতো। সময়মত দুরের কথা, করোনা মহামারীর কারণে প্রায় অনিশ্চিতই হয়ে পড়ছিল ২০২১ সালের শিক্ষাজীবনের সবচেয়ে বড় এই দুটি পরীক্ষা। দেশের ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগেভাগেই জানিয়ে দিলো আগামী বছরের পরীক্ষার সম্ভাব্য সময়।

শিক্ষাবিদরা বলছেন, এতে করে অনিশ্চয়তার অবসান ঘটলো।

শিক্ষাবিদ অধ্যাপক শাহ আলম বলেন, আমাদের ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যেতে পারছে না করোনার জন্য। বাড়িতে বসে আছে। কি পড়বে, কি পড়বে না সেটা নিয়েও একটা উৎকণ্ঠা কাজ করছিলো। এরকম একটা ঘোষণার ফলে তারা নতুন করে বইমুখী হবে।

তবে পরীক্ষা দুটি চার মাস করে পিছিয়ে যাওয়ায় ক্ষতি পুষিয়ে উঠতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার দিকেও তাগিদ দিয়েছেন তারা।

শিক্ষাবিদ অধ্যাপক মো. হায়াতুল্লাহ আকঞ্জি বলেন, দুচার মাসের যে ক্ষতি সেটা পুষিয়ে নেয়া যায়। আমার সুপারিশ থাকবে যে, আমরা ইনটেনসিভ কিছু ক্লাস নেবো।

এদিকে, পরীক্ষার সময়সীমা নির্ধারিত হওয়াতে স্বস্তি ফিরলো শিক্ষার্থীদের মাঝেও। তারা বলছেন, প্রস্তুতি নিতে তাদের সুবিধা হবে।

রফিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী বলেন, যখনই পরীক্ষা হবে পরীক্ষা দেবো। কিন্তু আর যেনো পরীক্ষা না পেছায়। পরীক্ষা শুরুর আগে যেনো কয়েকদিন ক্লাস হয়।

আরেকজন বলেন, জুনে পরীক্ষা হলে আমরা পড়ার জন্য পর্যাপ্ত সময় পাবো।

অপর একজন বলেন, পরীক্ষার নেয়ার সিদ্ধান্তে আমরা খুশি। কারণ, আমার মনে হয়, অটোপাশের চেয়ে পরীক্ষা হওয়াটা আমাদের জন্য উপকারী হবে।

করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি জুনে এবং জুলাইয়ে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবে বলেবিস্তারিত পড়ুন

  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’