সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি পরীক্ষা: যশোর বোর্ডে ১৬২০০০, সাতক্ষীরায় ১৬৯৯৪

এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধিনে অংশ নিচ্ছে এক লাখ ৬২ হাজার ৭শ’ পরীক্ষার্থী। এরমধ্যে ৭৯ হাজার ৯৯১ জন ছাত্র ও ৮২ হাজার ৭০৯ ছাত্রী। পরীক্ষায় অবতীর্ণ হয়েছে ছাত্রের চেয়ে দুই হাজার ৭১৮ জন বেশি ছাত্রী।

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা আইন বাস্তবায়নের জন্য শিক্ষা প্রশাসন ও সাধারণ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে থাকবেন। বিধি-নিষেধের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষা বোর্ডের অধিনে এবারের এসএসসি পরীক্ষায় মোট এক লাখ ৬২ হাজার ৭০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৪২ হাজার ৪৯২ জন ও অনিয়মিত ২০ হাজার ৮২ জন। এছাড়া মান উন্নয়ন পরীক্ষা দেবে ১২৬ জন। এসব পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগে ৪১ হাজার ৬৩১ জন, মানবিক বিভাগে এক লাখ দুই হাজার ৯৫৮ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে ১৮ হাজার ১১১ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক শাহীন আহম্মদ আরও জানান, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছে খুলনা জেলায় ২৪ হাজার ১২৯ জন, বাগেরহাট জেলায় ১৩ হাজার ৯৪৭ জন, সাতক্ষীরায় ১৬ হাজার ৯৯৪ জন, কুষ্টিয়ায় ২৩ হাজার ১৫৪ জন, চুয়াডাঙ্গায় ১১ হাজার ২০৪ জন, মেহেরপুর জেলায় সাত হাজার ৭৮২ জন, যশোর জেলায় ২৬ হাজার ৯০১ জন, নড়াইল জেলায় আট হাজার ২১ জন, ঝিনাইদহ জেলায় ১৯ হাজার ৪৫০ জন ও মাগুরায় ১১ হাজার ১১৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের দুই হাজার ৫৬৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৯৩টি কেন্দ্রে অংশ নেবে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নের জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। সেই সময়ে সব ধরনের দিক-নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা আইন বাস্তবায়নের জন্য শিক্ষা প্রশাসনকে সার্বিক সহযোগি করবে সাধারণ প্রশাসন। পরীক্ষা কেন্দ্র ও আশেপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরিদর্শন করবেন। কোথাও আইনের লঙ্ঘন হলে সাথে সাথেই কঠোর পদক্ষেপ নেবেন কেন্দ্র সচিবসহ দায়িত্বপ্রাপ্তরা।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ