শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়

ভারতে দেওয়া ১৮৬ রানের লক্ষ্য মামুলি মনে হলেও সন্ধ্যে গড়াতেই তা আর মামুলি থাকেনি। ইনিংসের প্রথম বলে ওপেনার শান্তর বিদায়ে ভারত জানান দিয়েছিল তারাও তেড়েফুঁড়েই আসবে।

যদিও বিজয়কে নিয়ে অধিনায়ক লিটনের জুটি স্বপ্ন দেখালেও সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর লিটন ও সাকিব জুটিতে আবারও আশায় দানাবাঁধে। তবে সেখানেও স্বপ্ন ভঙ্গ হয়।

এরপর মাহমুদুল্লাহ ও মুশফিকের জুটিতে আবারও আশায় বুক বাঁধে মিরপুর স্টেডিয়াম থেকে টিভির সামনে বসে থাকা দেশের মানুষ। কিন্তু এখানেও একই ঘটনার পুনরাবৃত্তি।

এদিন রোহিতের দল একটু একটু করে ব্যবধান গড়ে তুললেও শেষ পর্যন্ত বাংলাদেশের লোয়ার অর্ডারের কাছে হেরে যায় এক উইকেটে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।

১৮৬ রান তাড়া করতে গিয়ে লিটন দাস ৪১ ও সাকিব আল হাসানের ২৯ ছাড়া টপ অর্ডারের কেউ উল্লেখযোগ্য কোনো রান কেউই সংগ্রহ করতে পারেননি।

তবে কে জানতো শেষ চমকটি অপেক্ষার করছিল বাংলাদেশের লোয়ার অর্ডারে! ডানহাতি অলরাউন্ডার মেহেদী মিরাজ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাদের ৫০ রানের জুটির ওপর ভর করেই আসে এ জয়।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ তিনটি, ওয়াসিংটন সুন্দর, কুলদীপ সেন দুটি করে এবং দীপক চাহার ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।

এর আগে রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়। ম্যাচটিতে টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

শুরুতে ইনিংসে ব্রেক থ্রু এনে দেন মেহেদী মিরাজ। ওপেনার শিখর ধাওয়ানকে সাত রানেই ফেরান তিনি। ভারতের দলীয় ৪৮ রানের মাথায় রোহিতকে ফেরান সাকিব। এর পরই বড়ো ধাক্কা খায় ভারত। আরেক স্যানসেশন বিরাট কোহিলকেও সাজঘরের পথ দেখান সাকিব।

এরপর লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার থিতু হওয়ার চেষ্টা করলেও সেখানে বাগড়া দেন পেসার এবাদত হোসেন।

ভারতের সংগ্রহ তখন ১৫২, রাহুলকে সঙ্গ দেওয়া ওয়াসিংটন সুন্দরের বিদায় হলে রীতিমতো চাপে পড়ে যায় ভারতীয়রা। তাদের শেষ গিয়ে ঠেকে ১৮৬ রান। ভারতে হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন লোকেশ রাহুল ৭৩।

এদিন বল হাতে সাকিব ৩৬ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট এবং এবাদত ৪৭ রান দিয়ে নিয়েছেন চারটি।

ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা, ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর