সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কপ-২৭ জলবায়ু সম্মেলনে উপলক্ষ্যে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশে নেতৃবৃন্দ

মিশরে অনুষ্ঠিত হচ্ছে কপ-২৭ জলবায়ু সম্মেলন ২০২২। এই সম্মেলন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে আমেরিকা ও ইউরোপের ধনী দেশগুলো যারা কার্বন নিঃসরণ করে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোর জন্য ক্ষতি করছে। এই ক্ষতিপূরণ আদায়ে আমাদের দাবি- “আমাদের বর্তমান ও ভবিষ্যত ক্ষতিপূরণ দিতে হবে”। শীর্ষক মানববন্ধন ও সমাবেশ শনিবার ১২ নভেম্বর ২০২২ সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, আমেরিকা ও ইউরোপের ধনী দেশগুলো অতিরিক্ত কার্বন নিঃসরণ করছে। এর ফলে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে এর খারাপ পরিস্থিতিতে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলো ক্ষতির মুখে পড়ছে। প্রতিনিয়ত প্রাকৃতিক দূর্যোগে আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে নিয়মিত মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। মিশরে অনুষ্ঠিত এবারের কপ-২৭ জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ জোর দাবি জানাচ্ছে। আমরাও তাদের সাথে সংহতি প্রকাশ করছি বাংলাদেশের মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে। তারা বলেন, জলবায়ু ন্যায্যতা অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবো।

স্বদেশ, হেড, আশ্রয়, সুন্দরবন ফাউন্ডেশন, সিডো, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, বরসা, অর্জন ফাউন্ডেশন, সুশীলন, মৌমাছি, উত্তরণ, একশনএইড বাংলাদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভা, কোস্টাল পিপলস ফোরাম-সিপিএফের আয়োজনে এবং জেলা জলবায়ু পরিষদের সভাপতি শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা জাসদের সভাপতি ওবায়দুল সুলতান বাবলু, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, উন্নয়নকর্মী সরদার গিয়াস উদ্দিন, লুইস রানা গাইন, শ্যামল কুমার বিশ্বাস, আফজাল হোসেন, মহিলা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জোস্না দত্ত, ভূমিহীন নেতা আবদুস সামাদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা