মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : তুরস্কে অনুষ্ঠিতব্য কপ৩১-কে সামনে রেখে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই পদযাত্রার আয়োজন করে।

সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও পক্ষগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। বৈশ্বিক উষ্ণায়নে সবচেয়ে কম ভূমিকা রেখেও উপকূলীয় অঞ্চলের মানুষকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে।

বক্তারা আরো বলেন, দিন দিন বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করছেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে তাদের বসতভিটা, কৃষিজমি, জীবিকা ও সুপেয় পানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার দুর্যোগে নিঃস্ব হয়ে অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। জীবিকার তাগিদে তাদের কেউ কেউ অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

এসময় গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সদস্যসচিব শরীফুল্লাহ কায়সার সুমন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা