রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কিবোর্ড ও এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কম্পিউটার দোকানের মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলার এক আসামি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গামহিষদীয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে ও কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি এমদাদুল হক এবং যশোর সদর উপজেলার মাহিদীয়া গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে আজিবুর রহমান দীর্ঘদিন ধরে কালার মোড়ের একটি দুইতলা ভবনে কবিরাজি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, কবিরাজির আড়ালে তারা জাল টাকা তৈরির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম, হযরত আলীসহ কয়েকজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কালার মোড়ে মৃত আনোয়ার গাজীর ছেলে মফিজুর রহমানের কম্পিউটার দোকানে দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর সময় আজিবুর রহমানকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। এ সময় এমদাদুল হক ও দোকান মালিক মফিজুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে শুক্রবার সকাল ৬টার দিকে এলাকাবাসী ডাঙ্গামহিষদীয়া এলাকা থেকে এমদাদুল হককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাজরা জানান, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কিবোর্ড এবং এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরির সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় এমদাদুল হক, আজিবুর রহমান ও কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মফিজুর রহমান এখনও পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম