বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কম খরচে ইউএস-বাংলায় ঘুরে আসুন মালদ্বীপের মাফুশি দ্বীপ

মালদ্বীপের জনপ্রিয় মাফুশি দ্বীপে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশের পর্যটকদের ন্যূনতম খরচে এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপ ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ভ্রমণপিপাসু বাংলাদেশি পর্যটকের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। অনিন্দ্য সুন্দর নীল জলরাশিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার অপূর্ব মিশ্রণের দেশ মালদ্বীপের ভ্রমণকে উপভোগ্য করতে মাফুশিতে প্রতিজনের জন্য ন্যূনতম ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দুই রাত তিন দিন থাকা, ঢাকা-মালে-ঢাকা সব প্রকার ট্যাক্সসহ এয়ার টিকিট, এয়ারপোর্ট-মাফুশি দ্বীপ-এয়ারপোর্ট যাতায়াত, হোটেল একুজ ইন এ থাকার ব্যবস্থা, স্নোরকেলিং, স্যান্ড ব্যাংক দ্বীপে লাঞ্চ, ভারত মহাসাগরের গভীর সমুদ্রে ডলফিন প্রদর্শন, সমুদ্রের তলদেশে ছবি ও ভিডিও করা, সকালের নাস্তাসহ আরও নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে ট্যুর প্যাকেজে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও শুক্রবার ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। নতুন যুক্ত হওয়া মাফুশি দ্বীপের হলিডে প্যাকেজ ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালদ্বীপের অন্য প্যাকেজগুলো বিদ্যমান আছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন শিল্পের বিকাশ সাধনে যাত্রার শুরু থেকেই কাজ করে যাচ্ছে। ‘দেশকে জানা আর বিদেশকে চেনা’ এ উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে দেশি পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলার হলিডে প্যাকেজগুলো পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।

প্যাকেজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য এয়ারলাইন্সের যেকোনো সেলস্ অফিসে যোগাযোগ করুন। ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে ট্রাভেল প্যাকেজ গ্রহণ করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ