শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরই মধ্যে ডেমোক্র্যাটিকদের মধ্যে অনেকেই কমলাকে সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বারাক ওবামাও।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই সংকটকালে যে ধরনের ভিশন, বৈশিষ্ট ও শক্তি দরকার তা কমলা হ্যারিসের আছে বলে তারা বিশ্বাস করেন।

চলতি বছরের আগস্টে ডেমোক্র্যাটিক দলের কনভেনশন রয়েছে। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একমত। কমলাকে সমর্থন দেওয়াকে ভালো সিদ্ধান্ত বলেও উল্লেখ করা হয়েছে। তারা কমলাকে জয়ী করতে সম্ভাব্য সবকিছু করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

তাছাড়া ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল, সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলার রেকর্ড তুলে ধরেন এই দম্পতি।

অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে এরই মধ্যে আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কমলা হ্যারিসকে উগ্র বামপন্থি বলে মন্তব্য করেছেন। কমলা হ্যারিসও তার প্রথম নির্বাচনী ক্যাম্পেইনে ট্রাম্পের সমালোচনা করেন।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর