বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুর্গা পুজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা চরমে

কলারোয়ায় আসন্ন দুর্গা পুজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা দ্বিগুন হারে বেড়েছে। তবে তাদের ব্যস্ত সময়ের স্বল্পতার কারণে, আর মাত্র কয়েকদিনের ব্যবধানে দুর্গাদেবী দেবলোক থেকে মানবলোকে আসবেন ভক্তদের দুঃখ দুর্দশা ঘোচাতে। আর তারই ধারাবাহিকতায় কলারোয়ায় প্রতিমা শিল্পীদের ব্যস্ততার সাথে সাথে সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে উৎসব কে সামনে রেখে বিভিন্ন ধরণের প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

কলারোয়ার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে দেবীদুর্গাসহ অন্যান্য দেবদেবীর প্রতিমার কাজ তিনের দুই অংশ শেষ, কোথাও কোথাও সবশেষ কাজ রং তুলির কাজ করছেন প্রতিমা শিল্পীরা। এ যেন মনের মাধুরী মিশিয়ে শৈল্পিক কাজে ব্যস্ততাই প্রতিমা শিল্পীদের নৈপুণ্য। মাত্র ১৭ দিন বাকি দেবীদুর্গার পৃথিবীতে আগমনের। তাই দেবীর আগমনকে ঘিরে নানা ব্যস্ততা সনাতনীদের মধ্যে। আগামী ১লা অক্টোবর শুভ ষষ্টি পুজার মধ্যদিয়ে সারা বাংলাদেশে একযোগে শারদীয়া দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

দেবহাটা থানার টিকিট গ্রামের প্রতিমা শিল্পি নিরঞ্জন দাস জানিয়েছেন, এবছর তিনি সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে ৬টি প্রতিমা তৈরী কাজ করছেন, জয়নগর, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা, রাজেন্দ্রপুর, কাবিলপুর, বদরতলা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কলারোয়া শাখার সাধারণ সম্পাদক সন্দিপ রায় কলারোয়া নিউজকে জানিয়েছেন, চলতি বছরে কলারোয়ায় ৪৫ টি মন্ডপে শারদীয়া দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এক ব্রিফিংয়ে জানিয়েছেন, সারা বাংলাদেশে ৩২ হাজার ১ শত ৬৮ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। মুসলমানদের আজান চলাকালিন সময়ে মসজিদের পাশ্ববর্তী পুজা মন্ডপগুলির শব্দ যন্ত্রে ব্যবহার সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন। জুয়া ও মাদকের ব্যবহার নিষিদ্ধ, মন্ডপ গুলো সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখতে হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে, মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনি থাকবে ও ভ্রাম্যমান আদালত সক্রিয় থাকবে বলে তিনি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত