বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাজী আলাউদ্দীনের উদ্যোগে মৌতলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দিতাকারি কাজী আলাউদ্দীনের উদ্যোগে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি শনিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি নেতা কাজী আলাউদ্দীনের কনিষ্ঠ পুত্র কাজী আসিফুর রহমান।

শনিবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত মৌতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা এলাকা, কাজীপাড়া গুচ্ছগ্রাম, ৪ নং ওয়ার্ডের চাতরা এবং কুশুলিয়া কাজী পাড়া এতিমখানাসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়। কম্বল বিরতরণ কালে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম সহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় সাধারণ মানুষের কাছে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোসহীন নেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

কাজী আলাউদ্দীনের জেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু জানান, আমাদের পরিবার সাধারণ মানুষের সুখে, দুঃখে তাদের পাশে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। শীতার্ত হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পূর্ব থেকে গ্রহণ করা হয় কিন্তু নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন হতে পারে বলে নির্বাচনের পরে বিতরণ করা হচ্ছে।

তিনি আরো জানান, কম্বল বিতরণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৫ হাজার হতদরিদ্র বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক