বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাতারে ফুটবল বিশ্বকাপ: দিনে ৪ ম্যাচ

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর।

ফিফার ওয়েবসাইটে বুধবারের বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিদিন ১১ ঘণ্টার মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। চতুর্থ ম্যাচ রাত ১০টায় শুরু হয়ে মাঝরাতের একটু আগে শেষ হবে।

৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আল বাইত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর হবে ফাইনাল।

স্টেডিয়ামগুলোর দূরত্ব বেশি না হওয়ায় ৩২ দলের এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচই স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে স্থগিত থাকা কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলা আগামী অক্টোবরে (এশিয়া অঞ্চল) শুরু হবে। বাছাই প্রক্রিয়া শেষে আগামী বছর মার্চ-এপ্রিলে হবে ড্র। এরপর নির্দিষ্ট ম্যাচের ভেন্যু ও সময় নির্ধারণ করা হবে।

কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির সিইও নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর