শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কার্টুন দেখানোর জন্য ডেকে নিয়ে ভাতিজীকে ধর্ষণ করলো লম্পট চাচা!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫৫ বছর বয়সী চাচার বিরুদ্ধে পৌনে চার বছরের ভাতিজীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

উপজেলার কৈজুরী ইউনিয়নের গুঁধিবাড়ি ফকিরপাড়া মহল্লার মৃত বাবু ফকিরের ছেলে ৪ সন্তানের জনক লম্পট হোসেন আলী (৫৫) তার চাচাতো ভাই হতদরিদ্র তাঁত শ্রমিকের ৩ বছর ৯ মাস বয়সী শিশু কন্যাকে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জুন) দুপুর ১ টার দিকে।

বুধবার সন্ধ্যায় সরেজমিন পরিদর্শনকালে উপজেলার গুঁধিবাড়ি ফকিরপাড়া মহল্লার বেশ কয়েকজন এলাকাবাসী ও নজরুলের চাচাতো ভাইয়ের স্ত্রী (৪৫) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে লম্পট হোসেনের স্ত্রী সন্তানেরা আশরাফ মেম্বারের বাড়িতে কুন (সূতা) কাটতে গেলে নির্জন বাড়িতে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে ভাতিজিকে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট হোসেন। ধর্ষণের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরনে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ বিষয়ে ভিকটিমের পিতা ভীত সন্ত্রস্থ কন্ঠে বলেন, “আমি খুব গরীব। আমাদের কেউ নেই। এ বিষয়টি গ্রামপ্রধানদের জানিয়েছি। তারা বিচার দিতে চেয়েছেন। উপযুক্ত বিচার দিতে না পারলে থানা পুলিশে তারাই জানাবে বলেও আশ্বাস দিয়েছে।”
এই লোমহর্ষক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই হোসেন আলী এবং তার পরিবারের সদস্যরা অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের