বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে উপজেলা এলাকায় কর্মরত প্রকৃত সাংবাদিকদের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে কালিগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৪ টার দিকে প্রেসক্লাবের হলরুমে সদস্যবৃন্দের উপস্থিতিতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পত্রদূত পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক সময়ের খবর, এফএনএস, দ্যা ডেইলি ট্রাইবুনাল এর উপজেলা প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নিউজ ২৪ ডটকম’ এর সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বার্তা বাজার এর নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগ কে সদস্যসচিব মনোনীত করা কয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ (যুগ্ম আহবায়ক), জাতীয় দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন (সদস্য) এবং দৈনিক সাতঘরিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ বাহার (সদস্য)।

নবগঠিত ৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রেসক্লাবের পুরাতন সদস্যদের প্রদানকৃত কার্ড এবং নতুন সদস্যদের আবেদনপত্র ও কার্ড যাচাই বাছাই করে একটি হালনাগাদ ভোটার তালিকা তৈরী করে ভোটের মাধ্যমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন মর্মে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন