বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে এতিম ছাত্রদের সারিতে ইফতার করলেন এমপি আতাউল হক দোলন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলে সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন নিজের আসন ছেড়ে এতিম ছাত্র ও জনসাধারণ রোজাদারদের সারিতে বসে ইফতার করেছেন।

শনিবার (২৬ রমজান) মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ আব্দুল আজিজ আল কাদেরীর সভাপতিত্বে ও মাওঃ আরিফ বিল্লাহ আল কাদেরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।

কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান (মন্টু), সাধারণ সম্পাদক নূর আহমেদ সূরুজ, কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সাফিয়া পারভিন, প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালী, ইউপি সদস্য ফজলুল হক গাজী, সাবেক ইউপি আব্দুর রহমান মোল্যা, সাবেক ইউপি হাবিবুল্লাহ বাহার, আব্দুর রাজ্জাক, সাংবাদিক, ধর্মপ্রাণ মুসলমান প্রমুখ।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি দোলন বলেন আমি কালিগঞ্জ উপজেলার মানুষকে অত্যন্ত ভালোবাসি এবং যতদিন সংসদ সদস্য আছি কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাকে একইভাবে মূল্যায়ন করবো।

এসময় তিনি মাদ্রাসাটির উন্নয়ন কল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আগামী ৫ বছরে অন্যান্য সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর