শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু! স্ট্রোক জনীত কারণে

কালিগঞ্জের মৌতলায় ব্রেইন স্টোক জনীত কারনে আফরিনা পারভীন (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় খুলনায় শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সে মৌতলা বাজার সংলগ্ন এলাকার আনছার আলীর মেয়ে ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল।

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ ব্রেইন স্ট্রোকের শিকার হয় আফরিনা। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানের কর্তব্যরত চিকিৎসক।

অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সিটি হাসপাতালে মস্তিষ্কে অপারেশন করা হয় তার। পরবর্তীতে কয়েক দিন আইসিইউতে থাকলেও অবস্থার আরো অবনতি ঘটতে থাকে ওই ছাত্রীর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে শহীদ আবু নাসের হাসপাতালে রেফার করা হয় তাকে। কয়েক দিন আউসিউতে থাকা অবস্থায় শনিবার সন্ধ্যায় আবু নাসের হাসপাতালে মৃত্যু হয় আফরিনার।

রবিবার ২ টার সময় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা আরম্ভ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি আফরিনা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন